Posts

Showing posts from October, 2017

সাইবার ক্রাইম থেকে সাবধান!

Image
হঠাৎ সকালে ঘুম ভেঙ্গে দেখলেন, আপনার ফেসবুকের নিউজ ফিডে অসংখ্য অভিনন্দন বার্তা, ইনবক্সে শুভকামনার ছড়াছড়ি কিংবা সমবেদনা জানিয়ে শান্তনাবাণীর বাড়িবাড়ি। কারণটা একটু খতিয়ে দেখতেই পাওয়া গেল আপনার ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসের জায়গায় কেউ লিখে রেখেছে ‘ইন অ্যা রিলেশনশিপ উইথ…’ অথবা আপনার নিবিরি শান্তির সম্পর্ককে দেখাচ্ছে ‘ডিভোর্স’! কিংবা আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে স্প্যাম ছড়াচ্ছে আর কেউ।অভিযোগ শুনতে হচ্ছে আপনাকে। বা আপনার আসেপাশের অনেকে কেমন করে তাকাচ্ছে আপনার দিকে! এগুলো সাইবার অপরাধীদের কাজ।আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে তারা নানান অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। আজাকাল সামাজিক যোগাযোগ সাইটে সাইবার ক্রিমিনালদের হামলার শিকার খোদ রক্ষকও। সামাজিক নেটওয়ার্কিং সাইট এবং ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমের পরিমাণও বেড়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের ভুলের জন্যই আমরা সাইবার ক্রাইমের শিকার হয়ে থাকি। কিন্তু একটু সচেতন থেকে কয়েকটি বিষয় মেনে চললে  এড়ানো যেতে পারে এই অযাচিত হয়রানি। ১. সামাজিক যোগাযোগ সাইটে বন্ধুত্ব বাড়ান বুঝেশুনে সামাজিক যোগাযোগ সাইটগুলিতে বন্ধু ব...