Posts

Showing posts from September, 2017

চমৎকার ৩ টি অ্যান্ড্রয়েড পেইড গেম

গেম নিয়ে আলোচনা করব। ভালো কিছু গেম আপনার অবসর সময়ে আপনি কাজে লাগাতে পারেন সময় কাটানোর জন্য। তাই আসুন এরকমি কিছু চমৎকার গেম এর সাথে আজ আমরা পরিচিত হব। Great Little War Game গ্রেট লিটল ওয়্যার গেম একটি আধুনিক সামরিক 3D ভিডিও গেম। সাথে আপনি পাবেন মজাদার স্টাইল এবং ফিচার একবার খেললে বারবার আপনার খেলতে মনে হবে। চমৎকার সব ফিচার এর ভিতর আছে ক্যাম্পেইন মোড মাল্টিপ্লেয়ার মোড চারটি সমস্যা সমাধান এর সেটিংস ঘন ভিজ্যুয়াল সংঘর্ষের মোড সম্পূর্ণ 3D নিয়ন্ত্রণ পদ্ধতি খুব সহজ মূল্য $6.82 এছাড়া চমৎকার সব ফিচার দিয়ে গেমটি সাজানো হয়েছে সবার জন্য যা আপনার কাছে খুব ভালো লাগবে Great Big War Game বন্ধুরা এখন যে গেমটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হল গ্রেট বিগ ওয়্যার গেম। এই গেমটি বছরের সেরা (মোবাইল ক্যাটাগরি)  গেম  হিসাবে নির্বাচিত হয়েছিল ২০১২ সালে। চমৎকার সব ফিচার দিয়ে গেমটি সাজানো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে। এর ফিচার গুলো হল গেমার এর জন্য টেম্পল গেমটি ডায়নামোর সাথে দেওয়া অ্যান্ড্রয়েড অথরিটি আছে মূল্য $6.82 বন্ধুরা এছাড়া আরো বেশ কিছু চমৎকার ফিচার রয়েছে গেমটিতে আশ...

ইন্টারনেট থেকে যেকোন বিষয় শিখে নেওয়ার পদ্ধতি

Image
ইন্টারনেট হচ্ছে তথ্যের ভাণ্ডার। সকল প্রকার তথ্যই কম বেশি ইন্টারনেটে রয়েছ। আপনি যদি একে সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনার কোন প্রাতিষ্ঠানিক সাহায্য লাগবে না। নিজেই নিজের শিক্ষক হয়ে শিখে নিতে পারবেন সব কিছু। এ পদ্ধতি যেকোনো বিষয় শেখার জন্যই কাজে দিবে। এবং আপনি যদি কোন প্রতিষ্ঠান থেকে কোন বিষয় শিখতে থাকেন আপনি ও এ পদ্ধতি অনুসরণ করতে পারেন কারণ তাতে আপনার জ্ঞান অনেক বাড়বে। এবং এটা সম্পূর্ণ ফ্রি। ফ্রি বলতে পুরোই ফ্রি। তবে আপনার মাসিক ইন্টারনেট বিল ছাড়া। আমি জানি না দক্ষরা কিভাবে শিখে। তবে আমি এ পদ্ধতি অনুসরণ করি। আমার ভাষা বাংলা। তাই প্রথমে কোন বিষয় সম্পর্কে জানার জন্য ঐ বিষয়ের উপর বাংলা কোন কন্টেন্ট আছে কিনা তা দেখে নি গুগল এর সাহায্যে। যেমন C এর জন্য লিখি ‘ C টিউটোরিয়াল ‘, ‘ বাংলায় সি ‘, অথবা শুধু ‘ সি ‘ ইত্যাদি। আবার PHP এর ক্ষেত্রে লিখি ‘ PHPটিউটোরিয়াল ‘, ‘ বাংলায় পিএইচপি ‘, অথবা শুধু ‘ পিএইচপি  ইত্যাদি। জানি এখনো বাংলায় এত বেশি কন্টেন্ট নেই। তবে যা আছে তাকে এত অবহেলা করার ও কারণ নেই। আপনি যদি আজ  পাইথন  প্রোগ্রামিং শুরু করতে চান বা জানতে চান পিএইচপি কি ...

রাউটার কোথায় রাখবেন ?

Image
সবাই কেমন আছেন । অাশা করি ভাল । আপনাদের জন্য আজ নিয়ে এলাম একটি নতুন টিউন । আশা করি ভাল লাগবে। রাউটার থেকে যত দূরে যাবেন, সিগন্যাল ততই দুর্বল হতে থাকবে। স্বাভাবিক। বাড়ির নির্মাণকৌশল, রাউটারের মান, ইন্টারনেট সেবাদাতা—এ সবকিছুর ওপরেই ওয়াইফাই সংযোগ নির্ভর করে। তবে এগুলো বাদ দিলেও আপনার রাউটারটির অবস্থানের ওপর অনেক কিছু নির্ভর করে। লেখার বাকি অংশে তা-ই দেখানোর চেষ্টা করছি। মাঝখানে রাখুন:  রাউটারটি কোথায় রাখছেন, সেটাই বড় কথা। পুরো বাড়িতে সিগন্যালের ভারসাম্য বজায় রাখতে যতটা সম্ভব মাঝখানে রাখার চেষ্টা করুন। আরেকটি কথা, রেডিও তরঙ্গ সবদিকে ছড়িয়ে গেলেও ঝোঁকটা থাকে মাটির দিকে। একতলা বাড়িতে সম্ভব হলে ছাদের সঙ্গে ঝুলিয়ে এবং দোতলা বাড়ির ক্ষেত্রে ওপরের তলায় রাখুন। পুরু বাধা এড়িয়ে চলুন:  ওয়াইফাই সিগন্যাল দেয়াল ভেদ করে যেতে পারে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কংক্রিটের দেয়াল যত পুরু, সিগন্যাল তত দুর্বল। দেয়ালের মতোই বড় অ্যাকুরিয়ামও তরঙ্গ শুষে নেয়। ধাতব পদার্থ এবং আয়না তরঙ্গ প্রতিফলিত করে, সেটাও একটা সমস্যা। রান্নাঘর থেকে দূরে:  ওয়াইফাই এবং মাইক্রোওয়েভ একই তরঙ্গদৈর্ঘ্যে চলে। যা বা...

মানব দেহের মজার তথ্য

১. একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ। অর্থাৎ ৬৫ কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি। ২. দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে। ৩. রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে। ৪. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে। ৫. একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে। ৬. কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়। ৭. দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।